চট্টগ্রাম–১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমানের সমর্থনে গতকাল রোববার খুলশী জালালাবাদ এলাকায় গণসংযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
পরে তিনি পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিএনপি নেতা লোকমান হোসেনের সভাপতিত্বে ও আমানুল্লাহ আমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলি চৌধুরী, নগর বিএনপি সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, মাহবুব রানা, নুরুল আলম, মহানগর ছাত্রদলের সহসভাপতি এম এ রাজ্জাক, মনিরুল ইসলাম, এস এম আবু সালেহ, মানিক, দিদার আলম, আব্দুল মান্নান। প্রধান অতিথি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষ কে ভোট দিয়ে বিজয়ী করে আনতে হবে। এর মাধ্যমে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন হবে। দেশ স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। ১২ ফেব্রুয়ারি মা–বোনদেরকে সাথে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। নব্য ফ্যাসিবাদ দেশবিরোধী রাজাকাররা বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রতিহত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।











