মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

| বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তারেক রহমান।

গতকাল মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বাবামার কবরে যান তিনি। সেখানে তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। খবর বাংলানিউজের।

জিয়ারতের সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধমর্মিণী শামিলা রহমান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান।

পূর্ববর্তী নিবন্ধমন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হলেন ১০ জন
পরবর্তী নিবন্ধমাহে রমজানকে স্বাগত জানিয়ে আনজুমান ট্রাস্টের র‌্যালি