মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান

| শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৮:১৬ পূর্বাহ্ণ

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান গতকাল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন।

এ উপলক্ষে মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মো. আবদুর রহমান খান বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অত্যন্ত ক্ষুদ্র পরিসরে শুরু হয়ে আজ এত বিশাল প্রতিষ্ঠানে রূপ লাভ করার পিছনে যাদের অবদান রয়েছে তিনি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি এই মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট/কলেজ থেকে পাশ করে ছাত্র/ছাত্রীদের মধ্যে যারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন তাদেরকে এই হাসপাতালের উন্নয়নে এগিয়ে আসার জন্য আহবান জানান এবং তার পক্ষ থেকেও সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার সামিনা, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ডোনার মেম্বার মো. হারুন ইউসুফ, মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) মোহাম্মদ রফিকুল আলম প্রমুখ। অনুষ্ঠানে হাসপাতাল ও মেডিকেল কলেজের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে দক্ষিণ এশিয়ার শরণার্থী সুরক্ষা বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধপটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে আজ