গতকাল ছিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতি বছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক ও স্থানীয়ভাবে দিবসটি পালন করা হয়। ১৯৫০ সালের ৭ই এপ্রিল থেকে বিশ্ব জুড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়ে আসছে। এ বারের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “স্বাস্থ্য সেবাই বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”।
দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী ডা. ফজল করিম বাবুল, ডোনার সদস্য মো. হারুন ইউসুফ, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আবুল হাসেম, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) মো. রফিকুল আলম এফসিএমএ, প্রধান প্রকৌশলী অনুরুপ চৌধুরী, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ–পরিচালক (ফিন্যান্স) মো. মনজুরুল আলম চৌধুরী। সভায় বক্তারা বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য সেবা, আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে জনস্বাস্থ্য সুরক্ষিত করার উপরে গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।














