মা ও শিশু হাসপাতালে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

| শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও শিশু বিকাশ কেন্দ্রের উদ্যোগ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক র‌্যালির আয়োজন করা। এ বারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘অটিজম কোন সীমাবদ্ধতা নয়: প্রতিটি জীবন মূল্যবান’।

এতে বক্তারা বলেন, বর্তমানে অটিজম অন্যান্য নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসঅর্ডার। এই সমস্যায় আক্রান্ত শিশুদের প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক পর্যায়ে অটিজম নির্ণয় করা হলে বিভিন্ন থেরাপিউটিক ইন্টারভেশনের মাধ্যমে সুফল পাওয়া যায়। এ ব্যাপারে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। র‌্যালিতে হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক ডা. . কে. এম. আশরাফুল করিম, উপপরিচালক ডা. মো. আবু সৈয়দ চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. ধনঞ্জয় দাশ, সহকারী অধ্যাপক ডা.বেলাল উদ্দিন, ডা.ওয়াহিদা আক্তার লুবনা, ডা. রেহানা আক্তার, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুরাদসহ হাসপাতাল ও অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের সর্বস্তরের চিকিৎসক, থেরাপিস্ট, নার্স ও স্বাস্থ্য কর্মীগণ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজুর নেতৃত্বে এবং বিশেষজ্ঞ চিকিৎসক, অভিজ্ঞ থেরাপিস্টদের সমন্বয়ে অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রে এই রোগের সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি জাতি বরদাশত করবে না
পরবর্তী নিবন্ধমিলন কান্তি দে যাত্রাজগতের কিংবদন্তিতে পরিণত হয়েছেন