পাইলট হাউজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান হাসপাতালের কনফারেন্স রুমে প্রতিষ্ঠানের ক্লিনিং বিভাগে কর্মরতদেরসহ নার্সিং এটেনডেন্টদের মাঝে আসন্ন পবিত্র ঈদ–উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে উপস্থিত ২০৬ জন হাসপাতাল পরিবারের সদস্যদের মাঝে শাড়ি বিতরণ করেন।
এ সময় হাসপাতাল কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, ডোনার মেম্বার মো. হারুন ইউসুফ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, নিউরোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা. মঈন উদ্দিন মাহমুদ ইলিয়াস, নার্সিং সুপারিনটেনডেন্ট রনজু কনা পাল, ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট প্রভা চক্রবর্তী, নার্সিং সুপারভাইজার কাম ইনস্ট্রাক্টর দিলরুবা আক্তার সহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
উপস্থিতিদের মাঝে শাড়ি বিতরণ পূর্বক পাইলট হাউজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান সবার নিকট পাইলট হাউজ ফাউন্ডেশন, হাসপাতাল পরিবার সহ হাসপাতাল সংশ্লিষ্ট সবার জন্য দোয়া কামনা করে মহান আল্লাহর নিকট হাসপাতালের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।











