বাঁশখালীর সাধনপুরে মোটরসাইকেলের ধাক্কায় নাওরিন আবছার মীমফা (৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত শিশু সাধনপুর ইউনিয়নের পশ্চিম সাধনপুর ৭ নং ওয়ার্ড এলাকার ওমান প্রবাসী মো. আবছারের শিশু কন্যা।
জানা যায়, পশ্চিম সাধনপুর সিরাজুল মোস্তফা নূরানী মাদ্রাসার নুরানী বিভাগের শিক্ষার্থী নাওরিন আবছার মীমফা ছুটি শেষে মায়ের সাথে বাড়ি ফিরছিল। এ সময় একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে সে মায়ের হাতে থেকে ছিটকে পড়ে। এ সময় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কালীপুর ইউনিয়নের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাঁশখালীর রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাকচী ঘটনার বিষয়ে অবগত নন বলে জানান।












