মায়ের সাথে নানার বাড়ি যাওয়া হলোনা শিশু তাহসিনের। পথিমধ্যে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কেড়ে নিল তাহসিনের প্রাণ।
বৃহস্পতিবার (১৯ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে বরইতলী-মগনামা সাবমেরিন নৌ ঘাঁটি সড়কের পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ সড়ক দুর্ঘটনায় শিশু তাহসিন নিহত হয়। এতে আরও ২ শিশু সহ ৬ জন আহত হয়েছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাহসিন (২)কে মৃত ঘোষণা করে।
গুরুতর আহত শিশু তাহসিনের মা আনারকলির অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
নিহত শিশু তাহসিন (২) ঈদগাঁও উপজেলার পালাকাটা এলাকার আব্দুল হকের শিমু পুত্র ।
আহতরা হলেন, ঈদগাঁও উপজেলার পালাকাটা এলাকার আব্দুল হকের স্ত্রী নিহত শিশু তাহসিনের মা আনারকলি (৩৫), চকরিয়া উপজেলার বাটাখালী এলাকার উম্মে হাবিবা (২৬) ও তার দুই শিশু সন্তান আবদু রহমান (১),আবদুল্লাহ (৪), চকরিয়া উপজেলা ফাঁশিয়াখালী এলাকার মো. ইউনুছ (৬৫) ও কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার সাহেদ (৩০)।
জানা যায়, চকরিয়া থেকে সিএনজি যোগে কুতুবদিয়া যাচ্ছে আহতরা। প্রতিমধ্যে পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় সিএনজি অটো রিকসাটি পৌঁছলে মগনামা থেকে আসা বলাকা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মায়ের খুলে বসে থাকা শিশু তাহসিনের মাথা তেতলে গিয়ে গুরুতর আহত হয় । হাসাপাতালে আনার পরে তার মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ওসি ( তদন্ত ) ইমরুল হাসান জানান, সড়ক দুর্ঘটনায় ১ শিশু নিহত ৬ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি অটো রিকসাটি আটক করে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












