শুধু তোমার পাশে থাকবো বলেই
কত চাওয়া বিসর্জন দিলাম,
শুধু তোমাকে ভালোবাসি বলেই
কত কষ্ট নিজের করে নিলাম।
নিশ্চুপ রাতের চাঁদ ভেবে
কত কল্পনার দিনরাত কেটেছে,
যেখানে তোমার অনুভব স্পর্শ করে;
তবুও কূলহীন ভেবে
নিজের ছায়া খুঁজেছি তোমার আচঁলে।
কখন সময় গেলো বুঝতে পারিনি;
কেননা, তোমার আবেশের মোহে
আমায় বড্ড উন্মাদ করে,
নিজের আবরণে বন্দী করলে
ভালোবাসার মায়ার জালে।












