ভালো লাগার দামটা আমার
দিতে পারে ক‘জনা
সবাই দেখি ভুলে গিয়ে
যে যার মতো আনমনা।
আমি কি আর ভুলতে পারি
বেলা শেষের দিনগুলো
হতে পারো তুমি আবার
একেবারে মনভুলো।
বারেবারে খুঁজে ফিরি
মায়াবী সেই মুখখানা
স্বপন ঘোরে দু‘জন যেন
ওড়ছি মেলে সুখডানা।
উথাল হাওয়ায় ভেসে বেড়াই
যে যাই বলুক মন জানে
ভালোবাসার মায়াজালে
তখন কি আর ক্ষণ মানে?







