আনোয়ারায় মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ মার্চ সকালে বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ছবুরের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক সুকুমার দাশের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ফজলুল কাদের।
অতিথিদের মাঝে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. আলমগীর, মো. আজিজুল হক, দিদার হোসেন চৌধুরী ও ইয়াছমিন আক্তার। শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন মরজিয়া বেগম, চম্পা রানী দাশ, শায়েস্তা বেগম, আব্দুল নুর, মো. মানিক মিয়া, মুহাম্মদ রেজাউল করিম, ক্ষেমা তালুকদার, শান্তা ঘোষ, মো. শহীদুল আলম, মো. আলমগীর প্রমুখ।












