বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের ছোট বোন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাথরঘাটা ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ইউসুপের মাতা মাহমুদা খাতুন (৫৮) গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। গতকাল বাদ আছর দক্ষিণ সাতকানিয়া ঢেমশা হাঙ্গরকূল মজিদ কোম্পানির বাড়ি সংলগ্ন জামে মসজিদে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। প্রেস বিজ্ঞপ্তি।












