চন্দনাইশ বৈলতলী জাফরাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, সাতবাড়িয়া ইন্সপেক্টর বাড়ি নিবাসী মাস্টার শহিদুল কবির শাহিন (৫৫) গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না–লিল্লাহি…রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, অসংখ্য আত্মীয়–স্বজন, গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে এসএসসি ৮৫ ব্যাচ গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার রাতে সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।












