লোহাগাড়ায় মাস্ক না পরায় ২০ জনকে ৩ হাজার ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকালে উপজেলার বার আউলিয়া মাজার গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।
তিনি জানান, স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ ও রোগ নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ২৪ ধারায় ২০ জনকে জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে আনতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












