নগরীর জিমনেসিয়াম মাঠে চলমান স্বাধীনতা বই মেলায় আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের প্রচার প্রকাশনা দপ্তরের মাসিক তরজুমান স্টলে আনজুমান ট্রাস্টের সদ্য প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত বৃহস্পতিবার সম্পন্ন হয়। সিরিকোট থেকে রেঙ্গুন, গষেবণা ও লিখন কৌশল, শিশুদের ভালোবাসা ও আদর্শের আলোকবর্তিকা মা ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা, কাসিদা বুরদার অনুবাদসহ মোট ৪ টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। তরজুমান স্টলে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা মুহাম্মদ আবদুল মান্নান, লেখক ও গবেষক কবি অভীক ওসমান, আনজুমান ট্রাস্টের ক্যাবিনেট মেম্বার আলহাজ্ব মাহমুদ নেওয়াজ, লেখক গবেষক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, জামেয়া মহিলা কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল ড. মুহাম্মদ সাইফুল আলম। মাসিক তরজুমানের সহকারী সম্পাদক আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলীর সঞ্চালনায় লেখকগণ প্রকাশিত বই সম্পর্কে আলোচনায় অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।













