মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে রোহিঙ্গাসহ আটক ২২

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে রোহিঙ্গাসহ ২২ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাস টার্মিনাল এলাকার জামাল উদ্দিনের বসতবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১৫ জন বাংলাদেশি এবং ৭ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এবং বিজিবি এই যৌথ অভিযান পরিচালনা করে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেন।
এদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ বছর পর সিজার অপারেশন
পরবর্তী নিবন্ধমৃত্যুর ৯ মাস পর দুর্নীতির দায়ে সাজার রায়