মার্চ আসে

সৈয়দা সেলিমা আক্তার | বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

একটি হাতের তর্জনীতে

রেসকোর্সেরই ইশারায়

বীর জনতা জোট যে বাঁধে

বাঙালিকে থামানো দায়।

কেঁপে ওঠে মাঠ ময়দান

কাঁপলো সারা দেশ

ভাষণেরই প্রভাব বলেই

মুক্তিরই পাই রেশ।

দুর্গ গড়ে ওঠে প্রতি

বাঙলার ঘরে ঘরে

একতাবদ্ধ বাঙালিরা

মুক্তির জন্য লড়ে।

চির অক্ষয় চিরকাল

সেই মার্চের সাত

যে ভাষণ করেছে ভীষণ

বিশ্বকে বাজিমাত।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা দিবস : বাঙালির আত্মপরিচয়ের দিন
পরবর্তী নিবন্ধতর্জনীতে বিজলী চমক