মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২

প্রতিবেদন | রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

মার্চ মাসে দেশে মোট ৫৭৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫৩২ জন ও আহত হয়েছেন ২ হাজার ২২১ জন। এর মধ্যে ২১৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০৪ জন, যা মোট নিহতের ৩৮.৩৪ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮.০২ শতাংশ। এ সময়ে ১৪টি নৌদুর্ঘটনায় ১২ জন নিহত, ২৭ জন আহত ও তিনজন নিখোঁজ রয়েছেন। এছাড়া ৪৮টি রেলপথ দুর্ঘটনায় ৬৭ জন নিহত ও ২২৪ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন নয়টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে। গতকাল শনিবার এটি প্রকাশ করা হয়। খবর বাংলানিউজের। দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যান অনুযায়ী, মোটরসাইকেলচালক ও আরোহী ২০৪ জন (৩৮.৩৪ শতাংশ), বাসের যাত্রী ৪৫ জন (.৪৫ শতাংশ), ট্রাকপিকআপট্রাক্টর আরোহী ২৮ জন (.২৬ শতাংশ), প্রাইভেটকারমাইক্রোবাস আরোহী ৪৬ জন (.৬৪ শতাংশ), থ্রিহুইলার (ইজিবাইক, সিএনজি, অটোরিকশা, অটোভ্যান, লেগুনা) যাত্রী ৯৪ জন (১৭.৬৬ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহন (নসিমন, পাখিভ্যান, ভটভটি, টমটম, মাহিন্দ্র) আরোহী ২৩ জন (.৩২ শতাংশ) ও বাইসাইকেল আরোহী ১৩ জন (.৪৪ শতাংশ) নিহত হয়েছেন। দুর্ঘটনার বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২১.৮৭ শতাংশ ও প্রাণহানি ২৫.৭৫ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২১.৭০ শতাংশ ও প্রাণহানি ১৯.১৭ শতাংশ, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৩.১৯ শতাংশ ও প্রাণহানি ১২.৪০ শতাংশ, খুলনা বিভাগে দুর্ঘটনা ১৩.৫৪ শতাংশ ও প্রাণহানি ১৩.৫৩ শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৬.৭৭ শতাংশ ও প্রাণহানি ৬ শতাংশ, সিলেট বিভাগে দুর্ঘটনা ৪.৬৮ শতাংশ ও প্রাণহানি ৪.৮৮ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ১০.৭৬ শতাংশ ও প্রাণহানি ৯.৯৬ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৭.৬৩ শতাংশ ও প্রাণহানি ৬.৫৭ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধচবিতে প্রাণীবিদ্যা অলিম্পিয়াডের চট্টগ্রামের আঞ্চলিক বাছাই পর্ব
পরবর্তী নিবন্ধমানিকছড়িতে তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার