দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধিদল। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন– ব্যারিস্টার নওশাদ জমির এমপি, ডা. মাহবুবুর রহমান এমপি ও নায়েবা ইউসুফ এমপি।
এ ছাড়া প্রতিনিধিদলে ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। খবর বাংলানিউজের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেলা ১১টায় শুরু হয়ে বৈঠকটি চলে ১১টা ৫০ মিনিট পর্যন্ত। প্রায় ৫০ মিনিট স্থায়ী এ বৈঠকে দেশের চলমান রাজনীতি ও দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয়েছে।












