মারকাজুল ক্বলম মাদরাসার শিক্ষা কার্যক্রম উদ্বোধন

| বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

মারকাজুল ক্বলম মাদরাসার বার্ষিক শিক্ষা কার্যক্রম গতকাল বুধবার নগরীর অক্সিজেন এলাকায় উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী। তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জীবনের পুঁজি এবং শিক্ষাই হচ্ছে মানুষের পথ চলার শক্তি। শিক্ষাকে বাদ দিয়ে পুরো পৃথিবী অচল। একটি সুসভ্য, আদর্শ জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই।

মাদরাসা প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি হাফেজ হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসায়ে সুফ্‌ফার সিনিয়র শিক্ষক হাফেজ মুহাম্মদ ফুরকান, হাফেজ শামছুল হক ও হাফেজ মুহাম্মদ ইউসুফ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা মানুষকে ভালো মানুষই নয়, চাইলে অপরাধী হতেও সক্ষম করে তোলে
পরবর্তী নিবন্ধঅ্যাভাঁগার্ডের নাট্যোৎসব আজ শুরু