মামলাবাজ, হামলাবাজ ও সন্ত্রাসীদের জায়গা ফটিকছড়িতে হবে না

নেতা-কর্মীদের উদ্দেশে সরোয়ার আলমগীর

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম২ ফটিকছড়ি আসনে বিপুল ভোটের জয়ের পর শুক্রবার দিনব্যাপী নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীর। এদিন বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, ব্যক্তি এবং নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানান। এসময় সরোয়ার আলমগীর বলেনমামলাবাজ, হামলাবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের জন্য ফটিকছড়ির মাটিতে কোনো জায়গা নেই। ফটিকছড়ি শান্তিপ্রিয় মানুষের জনপদ। এখানে ভয়ভীতি, দখলদারিত্ব ও অপশক্তির রাজনীতি চলবে না।

আমি সরোয়ার আলমগীর, স্পষ্ট ভাষায় জানাতে চাই, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে নই। আমি অন্যায়ের বিরুদ্ধে। আমি গোটা ফটিকছড়িবাসীর পাশে আছি, কিন্তু যারা মামলাবাজি, হামলাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে মানুষের অধিকার খর্ব করতে চায়, তাদের সাথে আমার কোনো আপস নেই। ফটিকছড়িতে হবে ন্যায়, হবে উন্নয়ন, হবে মানুষের নিরাপত্তা ও সম্মানের রাজনীতি।

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাস বন্ধের আহ্বান ডাকসুর
পরবর্তী নিবন্ধবাঁশখালীর নবনির্বাচিত এমপি ফুল নিয়ে গেলেন ধানের শীষের প্রার্থীর কাছে