মানুষ ন্যায় ও ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে

শুলকবহরে অধ্যক্ষ হেলালী

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ আসনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে বৃহস্পতিবার সকালে গণসংযোগ করেন। সুগন্ধা, ডেকোরেশন গলি, পাঁচলাইশ গলি, কাতালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ পরিচালিত হয়। গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে দেয় চট্টগ্রাম১০ আসনে দাঁড়িপাল্লার বিজয় অবশ্যম্ভাবী। সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং তারা ন্যায় ও ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা আমির মাহবুবুল হাসান রুমী, ইঞ্জিনিয়ার আরিফ, নুরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের জায়েজ হবে না : হেফাজত আমির
পরবর্তী নিবন্ধরাউজানে ধানের শীষের সমর্থনে সামির কাদেরের গণসংযোগ