মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না

দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে ডা. শাহাদাত

| মঙ্গলবার , ১১ এপ্রিল, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় তা বর্হিবিশ্বও জানে। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ক্ষমতাকে চিরস্থায়ী করতে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, প্রশাসনকে সম্পূর্ণভাবে দলীয়করণ করেছে। মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি গতকাল সোমবার ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে মাহে রমজান উপলক্ষে গরীব অসহায়দের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মহানগর যুবদলের সহসভাপতি দিদারুল ফেরদৌস ও নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন এরশাদের উদ্যোগে ২০০ পারিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, দেশের জনগণের চাওয়া অনুযায়ী সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে হবে। এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, নুর সেলিম বাঙালি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচিত হলে সেতু-কালভার্ট সংস্কারের উদ্যোগ নেয়া হবে
পরবর্তী নিবন্ধস্মার্ট বাঁশখালী বেস্ট আইডিয়া অ্যাওয়ার্ড বিষয়ক কর্মশালা