মানুষে মানুষে সম্প্রীতি হোক আমাদের মূল শক্তি- ডাঃ এটিএম রেজাউল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪৩ অপরাহ্ণ

“মানুষে মানুষে সম্প্রীতিই হোক আমাদের মূল শক্তি”-এমন আহ্বান জানিয়ে রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় পরিদর্শন ও গণসংযোগ করেছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের মন্দির ও বৌদ্ধ বিহার পরিদর্শন করেন এবং স্থানীয় ধর্মপ্রাণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে অংশ নেন।

এদিন তিনি প্রথমে রাঙ্গুনিয়া কেন্দ্রীয় সৈয়দ বাড়ী ধর্মচক্র বিহার পরিদর্শন করেন। পরে নজরের টিলা সার্বজনীন ধাতু রত্ন বিহার, পারুয়া সাহাব্দীনগর মৈত্রী বিহার পরিদর্শন করেন। দুপুরে মধ্য পোমরা গিরজ ফকির (রহঃ) এর মাজার জিয়ারত করেন। পরে পোমরা কাদেরীয়া পাড়ায় একটি উঠান বৈঠকে, পোমরা ছাইনি পাড়া ও হিলা গাজী পাড়ায় গণসংযোগ করেন।

পরিদর্শন ও মতবিনিময়কালে ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, “রাঙ্গুনিয়া সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের একটি ঐতিহ্যবাহী জনপদ। বিভেদ নয়, মানুষে মানুষে সম্প্রীতি ও পারস্পরিক সম্মানই আমাদের সমাজকে এগিয়ে নেবে।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবেন।

এ সময় স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনগরীর ৩৭ ও ৩৮ নং ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের ব্যাপক গণসংযোগ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে যুবকের ‘আত্মহত্যা’