চট্টগ্রাম–৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদি শাসন ব্যবস্থা কায়েম করেছিল। এদেশের সকল শ্রেণী–পেশার মানুষ রক্ত দিয়ে, আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে। দেশের মানুষ একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও উন্নয়নমূলক বাংলাদেশ দেখতে চায়। ধানের শীষ আজ সেই প্রত্যাশারই প্রতীকে পরিণত হয়েছে। গতকাল ২০নং দেওয়ানবাজার ওয়ার্ডে গণসংযোগকালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, কতিপয় স্বার্থান্বেষী দল নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র অব্যহত রেখেছে। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। যত ষড়যন্ত চক্রান্তই অব্যহত থাকুক না কেন আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশের মানুষের ভোটে বিএনপিই বিজয়ী হবে।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, এম এ সবুর, আনোয়ার হোসেন লিপু, আব্দুল মান্নান, মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন মো. শহীদ, ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক খন্দকার নুরুল ইসলাম, সদস্য সচিব সাব্বির আহমেদ, হাসান আলী, আবুল কালাম, মনসুর আলম, হারুনুর রশিদ। বক্তব্য রাখেন এড. মো. তারেক, মো. ইলিয়াছ, দিদারুল আলম স্বপন, হাফিজুল ইসলাম মিলন, শফিকুর রহমান মজুমদার, জামাল উদ্দিন, মো. আলী, এরশাদ আলী, হাফেজ নুরুল আমিন, সাখাওয়াত হোসেন পিয়াল, তোফাজ্জল হোসেন মানিক, আবুল হাশেম। এসময় উপস্থিত ছিলেন আবু বক্কর, সাঈফ উদ্দিন, মানিক আহমদ, ফখরুল ইসলাম, মো. ইয়াসিন, তাজ মোহাম্মদ, রেজাউল করিম মাসুদ, হায়দার আলী বাহাদুর, মোরশেদ আলী, মো. আলমগীর, আলতাফ হোসেন, মো. সোলাইমান, মো. ভোলা, আবুল কালাম কালু, মহিউদ্দিন, আজগর আলী, কফিল উদ্দিন, মো. মাসুদ, মো. আরিফ, মহিউদ্দিন পাশা, টিপু সুলতান, মো. সাজ্জাদ, মো. ফাহিম, মো. আলী, মো. নাঈম, মো. পাপ্পু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












