মানুষের প্রত্যাশা পূরণ করাই তারেক রহমানের লক্ষ্য

হাতিয়া ছাত্র-যুব পরিষদের মাহফিলে শামীম

| রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান আজ দেশের নেতৃত্ব দিচ্ছেন। জনগণের দুঃখদুর্দশা লাঘবের লক্ষ্যেই তিনি সরকার গঠন করেছেন। ইতিমধ্যে নির্বাচনী ওয়াদা মোতাবেক ফ্যামিলি কার্ড বাস্তবায়ন শুরু হয়েছে, বিএনপি সরকার কথায় না কাজে বিশ্বাসী। এ সরকার দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করাই এর লক্ষ্য। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

গত ১৩ মার্চ ষোলশহর এলজিইডি ভবনের কনফারেন্স রুমে চট্টগ্রামস্থ হাতিয়া ছাত্রযুব পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামস্থ হাতিয়া ছাত্রযুব পরিষদের সভাপতি আকতার হোসনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন। উপস্থিত ছিলেন, মহিউদ্দিন এফসিএমএ, কমার্স কলেজের উপাধ্যক্ষ ফখরুল মাওলা, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ আবুল কাশেম, অ্যাডভোকেট আকতার হোসেন, অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম, আতাউর রহমান ফরহাদ, বিএনপি নেতা মেহেদী হাসান ফাইজার, জিয়াউর রহমান, সাব্বির আহমেদ, প্রভাষক আলতাফ হোসেন, ওলী উল্লাহ, সাইফুল্লাহ মুনির, ফজলুল আজিম সাকিল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণাঙ্গ বোনাস পরিশোধ করতে হবে
পরবর্তী নিবন্ধডেঙ্গু নিয়ে আতঙ্কের কিছু নেই, প্রয়োজন জনসচেতনতা