মানিকছড়িতে হালদায় বাঁধ, উচ্ছেদ করল মৎস্য বিভাগ

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৫:২৪ পূর্বাহ্ণ

বিধিনিষেধ উপেক্ষা করে হালদা নদীর উজানে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দশবিল এলাকায় নদীতে বাঁধ দিয়ে মাছ ধরার প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করেছে মানিকছড়ি উপজেলা মৎস্য দপ্তর। গতকাল শুক্রবার দুপুরের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। এ সময় বাঁধ ভেঙে দিয়ে বাঁধের কাজে ব্যবহৃত ত্রিপল জব্দ করা হয়। জানা যায়, স্থানীয় কয়েকজন যুবক মিলে মাছ ধরার লক্ষ্যে বৃহস্পতিবার রাতের আঁধারে এই বাধ নির্মাণ করে।

অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, হালদা নদী দেশের বৃহত্তর সম্পদ। এ সম্পদ রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ ও ৫ নভেম্বর ২০২৫ এর হালদা নদী সংরক্ষণ গেজেট অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় নদীতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে উপস্থিত এলাকাবাসীকে সতর্ক করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিমানবন্দরে দুদিনে ৬ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে শিপিং প্রতিষ্ঠানে চুরির ঘটনায় গ্রেপ্তার ৩