চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেছেন, মানব সম্পদ উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই, আর শিক্ষার উন্নয়নে শিক্ষকদের ভূমিকা ও দায়িত্ব অপরিসীম। বেসরকারি কলেজে কর্মরত শিক্ষকরা পিএইচডি ও এমফিল ডিগ্রি অর্জনে গবেষণার মাধ্যমে শিক্ষা ও শিক্ষার্থীদের জন্য নতুন নতুন জ্ঞান সৃজন এবং শিক্ষার গুণগত মান অর্জনে যে অবদান রাখছে তা দেশ ও জাতির জন্য গর্বের। গত ১০ মার্চ বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি–বাকশিস চট্টগ্রাম জেলা শাখা ও মহানগর শাখা আয়োজিত শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বেসরকারি কলেজে কর্মরত পিএইচডি ও এমফিল ডিগ্রি অর্জনকারী শিক্ষক এবং নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সমীর কান্তি দাশ। অধ্যাপক অসীম কুমার শীল ও অধ্যাপক তাসকিয়াতুন নুর তানিয়ার যৌথ সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন, বাকশিস কেন্দ্রীয় সহ–সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী। তিনি বলেন, শিক্ষায় বৈষম্য নিরসন এবং বৈশ্বিক মান অর্জনের জন্য শিক্ষাব্যবস্থা জাতীয়করণের বিকল্প নেই। অনুষ্ঠানে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ও প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ইন্দু নন্দন দত্ত, বাকশিস, চট্টগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খান, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর ছিদ্দিকী, অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, উপাধ্যক্ষ ছৈয়দ উদ্দিন আহমদ, অধ্যক্ষ সুরাইয়া বেগম, অধ্যক্ষ মুহাম্মদ আবু তৈয়ব, অধ্যক্ষ মুসা সিকদার, অধ্যক্ষ মোস্তফা কামাল, উপাধ্যক্ষ সিরাজুল মওলা, অধ্যক্ষ মনোজ কুমার দেব প্রমুখ। এবার পিএইচডি ও এমফিল ডিগ্রি অর্জনের জন্য যারা সংবর্ধিত হলেন –অধ্যাপক ড. বিকিরণ বড়ুয়া, ড. রূপলাল বড়ুয়া, অধ্যাপক জুলায়খা আখতার, নন্দিতা বড়ুয়া সিংহ, খাদিজা আখতার, বিবি মরিয়ম, রীপা মুহুরী, রফিকুল ইসলাম, প্রশান্ত শীল, কামরুন নাহার আক্তার, মু. আমির হোসাইন ও প্রদর্শক মুহাম্মদ শহীদুল ইসলাম। নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষদের মধ্যে সংবর্ধিত হয়েছেন অধ্যক্ষ এ এন এম ফখরুদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরী, অধ্যক্ষ আহমেদ শাহীন আল রাজী, অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক, উপাধ্যক্ষ মোহাম্মদ মহীউদ্দীন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সমীর রঞ্জন নাথ, দেলোয়ার হোসেন, আবু জাফর শামসুদ্দিন, পাবেল কান্তি দাশ, নাছরিন আকতার, বেলাল মোহাম্মদ চৌধুরী, মুহাম্মদ রেজাউল করিম, অসিত কুমার বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ, বনশ্রী সেনগুপ্ত। প্রেস বিজ্ঞপ্তি।












