মানবিক কাজে সবসময় নিয়োজিত রয়েছে হাসি

হাসির ঈদ বস্ত্র অনুষ্ঠানে বক্তারা

| মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

সামাজিক ও মানবসেবা মূলক সংগঠন হাসির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো হতদরিদ্র পরিবারের কাছে ঈদবস্ত্র বিতরণী অনুষ্ঠান ১৬ মার্চ বিকালে নগরীর রাজাখালী অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। হাসির প্রতিষ্ঠাতা সমাজহিতৈষী আলহাজ্ব মুহাম্মদ মোছলেহ উদ্দীন মুন্না’র সার্বিক তত্ত্বাবধানে হাসির ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মো: কবিরউদ্দিনের সভাপতিত্বে ও এ,এইচ মনসুরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বৃহত্তর পাইকারী বাজার চাকতাই চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর আজম। চাকতাই ব্রোকার ধান.চাউল.গম এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী লিটন, হাসির অন্যতম সদস্য মঈনউদ্দিন মনি, জুয়েল রানা কালু বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ যোগ্য কাজ করে যাচ্ছে মানবিক সংগঠন হাসি। হাসির একঝাঁক তরুণ কর্মীরা সবসময় নিজেদের নিয়োজিত রেখেছে এই মানবসেবার কাজে। এতে বক্তব্য রাখেন হাসির সহসভাপতি মুহাম্মদ হামিদ, মুহাম্মদ মহিউদ্দিন, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দীন। হাসির সদস্য ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: আজগর, মো:সাইফুদ্দীন, মামুন, আব্বাস, জিয়া, মানিক, তাহসিন উদ্দীন, সাঈদুল হাসান সামি, মুন্না, মুহাম্মদ সাজ্জাদ, তামিম, মুহাম্মদ অভি, মুহাম্মদ জসিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিতরা রোজার ত্রুটি-বিচ্যুতি দূর করে দরিদ্রদের মুখে হাসি ফোটায়
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার দুই হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার