এম এ মোতালেব এমপি বলেন, সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে কাজ করছে। কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থায় সনদের সরকারি স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার। বর্তমান সরকার মাদ্রাসায় একাডেমিক ভবন নির্মাণসহ ডিজিটাল ল্যাব স্থাপন করে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য কাজ করছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মন্তাজ উদ্দীনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, নুর আহমদ, রমিজ উদ্দীন, এওচিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ, সাতকানিয়া ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দীন, কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ সভাপতি ফজলুল হক, মাইনুদ্দীন চৌধুরী, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, আব্দুল মালেক খান, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিন হানিফী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, গিয়াসউদ্দীন মিন্টু, মেম্বার সাইফুল ইসলাম, মাওলানা উমর ফারুক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











