চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সময়ের চাহিদা অনুযায়ী মাদ্রাসা শিক্ষার্থীদেরও আধুনিক জ্ঞান–বিজ্ঞানে সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে। তিনি বলেন, শুধু ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না, প্রযুক্তি, বিজ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করতে হবে। তিনি গত শনিবার পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে হযরত চিকন খলিফা সিদ্দিক আহমদ দাখিল মাদ্রাসার ৩৬ তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক। এখানে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের ইংরেজি, তথ্যপ্রযুক্তি ও আধুনিক জ্ঞান অর্জনের বিকল্প নেই। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, যুগ্ম আহ্বায়ক গাজী সিরাজ উল্লাহ, জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী, উপজেলা শিক্ষা অফিসার দীপন কান্তি দে, এস এস গ্রুপের চেয়ারম্যান নুর মোহাম্মদ, হারুন চৌধুরী, জিল্লুর রহমান ও জিয়াউর রহমান। বক্তব্য রাখেন আবু জাফর চৌধুরী, রফিক খান, আফরোজা বেগম জুলি, সেলিম মাস্টার, মো. এয়াকুব, নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন রুবেল প্রমুখ।
তকরির করেন মুফতি আহমদ হোসাইন আলকাদেরী, হাফেজ আহমদ আলকাদেরী, শরীফ উল্লাহ আশেকী, ইউসুফ জিলানী, নুরুল আবছার, আবদুল মাবুদ আলকাদেরী ও কাজী সিদ্দিক আহমদ নঈমী। শেষে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।












