মাদারবাড়ী মুক্তকন্ঠ গ্রীণকে সিজেকেএস’র নথিভুক্ত করার নির্দেশনা এনএসসি’র

| বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১১:২৯ পূর্বাহ্ণ

জাতীয় ক্রীড়া পরিষদে(এনএসসি) মাদারবাড়ী মুক্তকন্ঠ গ্রীণের আবেদনের প্রেক্ষিতে পরিচালক (ক্রীড়া), উপসচিব, জাতীয় ক্রীড়া পরিষদ গত ২৮ ফেব্রুয়ারি মাদারবাড়ী মুক্তকন্ঠ গ্রীণকে ০৩ (তিন) জন কাউন্সিলর সহ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশনা প্রদান করে। উল্লেখ্য বিগত ১৭.১২.২০১৫ খ্রি: তারিখ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সর্বশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মাদারবাড়ী মুক্তকন্ঠ গ্রীণ সহ ১৬২টি ক্লাবকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোয়ালিটি অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে সিসিএ’র টানা ২য় জয়
পরবর্তী নিবন্ধ‘আশা করি আমার দেশ বেঁচে থাকবে’