চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, দীর্ঘদিন পর বিএনপি ক্ষমতায় এসেছে, শহীদ জিয়ার উত্তরাধিকার তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। তাই সকল মতভেদ ভুলে তারেক রহমানের মিশন-ভিশনকে এগিয়ে নিতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এক ছাদের নীচে আসতে হবে। এজন্য উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে হবে।
রোববার (৮ মার্চ) বিকালে সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে সরওয়ার বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইফতার মাহফিলের প্রধান বক্তা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো.মহিউদ্দিন বলেন, অতীতে সন্ত্রাসী কর্মকান্ডের নজির দেশে অহরহ। তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের কোন জায়গা এ সরকারের আমলে হবে না।
আমিলাইষ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো.শহিদ এর সভাপতিত্বে মাহফিলে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দের মধ্যে বিশেষ অতিথি ছিলেন, শেফায়েত উল্লাহ চক্ষু, নুরুল কবির, জসিম উদ্দিন আব্দুল্লাহ, নওয়াব মিয়া , এড.এরশাদুর রহমান রিটু, দিদারুল হক চৌধুরী, সরওয়ার কামাল চেয়ারম্যান, মিজানুর রহমান ও সাহাব উদ্দিন রাশেদ।
জেলা যুবদল নেতা হাসান আলী এর সঞ্চালনায় মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এস এম ইলিয়াছ, মো.ইব্রাহিম মেম্বার, মাষ্টার সেলিম রেজা, নাছির সিকদার, আবুল কাশেম, নেজাম উদ্দিন বাদশা, জোনায়েদুল হক মকসুদ, মো.আরিফ, মো.তারেক, আবুল কাশেম, মো.সোহেল ও মো.মামুন প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন, মোদ্দচ্ছির বিন ইসমাইল।












