মাদক চাঁদাবাজি ও টেন্ডারবাজি দূর করে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে

বোয়ালখালীতে ইফতার সামগ্রী বিতরণে এরশাদ উল্লাহ

| বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১২:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, মাদক, চাঁদাবাজি ও টেন্ডারবাজি দূর করে শক্তিশালী স্বনির্ভর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে। জনগণ গত ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে আমাদের সেবক হিসেবে দায়িত্ব দিয়েছেন। সেবক হিসেবে জনগণের সাথে আছি।

গত রোববার সকাল সাড়ে ১১টায় বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীলে জীবন শিখা ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রতিটি ধর্মেই মানবতার কথা বলেছে। তাই মানবতার কাজে, মহৎ কাজে উৎসাহিত করতে হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সংগঠনটি ১৫০০ পরিবারের মাঝে এ সামগ্রী বিতরণ করে।

. সংঘপ্রিয় মহাথের সভাপতিত্বে ও দ্বীপানন্দ ভিক্ষুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিপস্‌সী মহাথের, আর্য্যপ্রিয় মহাথের, কাস্টমস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, এমপি পুত্র ইমাদ এরশাদ, ফাউন্ডেশনের পক্ষে সোহেল বড়ুয়া, টিয়া বড়ুয়া, মো. আকতার, মো. হারুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবদর যুদ্ধের মাধ্যমে ইসলামের অস্তিত্ব রক্ষার ভিত্তি তৈরি হয়
পরবর্তী নিবন্ধনজরুল ইসলাম খাঁন