চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) অভিযান এস–ড্রাইভের পঞ্চম দিনে মাদকদ্রব্যসহ ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ১৬টি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
সিএমপির কর্মকর্তারা জানান, অপারেশন এস–ড্রাইভে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছিনতাইকারী ২৩ জন, মাদক ব্যবসায়ী ২ জন, চাঁদাবাজ একজন ও কিশোর গ্যাংয়ের সদস্য ১১ জন। গ্রেপ্তারকৃতদের আদালতে চালান দেওয়া হয়েছে বলে সিএমপি জনসংযোগ শাখা নিশ্চিত করেছে।
সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশীদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে চালান দেওয়া হয়েছে।












