মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

লামা প্রতিনিধি | রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১১:২০ পূর্বাহ্ণ

লামা উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পূজা কর্মকার (৮) নামে এক কন্যা শিশু নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ পূজা লামামুখ বাজার এলাকার বিমল কর্মকারের মেয়ে। সূত্র জানায়, পরিবারের অন্য সদস্যদের সাথে নদীতে গোসল করতে যায় পূজা। কিন্তু নদীতে ডুব দেয়ার পর তাকে আর পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরেও জীবিত বা মৃত উদ্ধার করতে না পেরে থানায় খবর দেয় স্বজনরা। পরে লামা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে যায়। তবে সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের স্টেশন অফিসার মো. সাফায়াত হোসেন বলেন, শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এখনো কাজ করছে। চট্টগ্রাম থেকে ডুবুরী দল এসেছে। তারা এই উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধগোপাল দাশ
পরবর্তী নিবন্ধএকুশে পদকপ্রাপ্ত ওস্তাদ শাহাদাত হোসেন খানের ইন্তেকাল