খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার গোমতি ইউনিয়নের লাইটার পাড়া এলাকায় পুকুরে ডুবে মো. ফাহিম (৪) নামের ১ শিশুর মৃত্যু হয়েছে। সে প্রবাসী মো. ওসমান গনির ছেলে।
স্বজনরা জানায়, গতকাল শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় ফাহিম। পরিবারের সদস্যরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর দ্রুত স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি ফাহিমকে মৃত ঘোষণা করেন।













