মাওলা আলী স্মরণে জিকরে আলী (রা.) আলোচনা সভা

| রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:২৮ অপরাহ্ণ

গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রাম দৈনিক আজাদী অফিস মিলনায়তনে ‘মওলুদে কা’বা পরিষদ’ মহান ১৩ই রজব আমীরুল মু’মেনীন মাওলা এ কায়েনাত সাইয়্যেদেনা আলী ইবনে আবু তালিব (🙂 এর পবিত্র শুভাগমন দিবস উদযাপন উপলক্ষে জিকরে আলী আলোচনা সভার আয়োজন করে।

দেশের আহলে বাইত গবেষকগণ এতে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামি আদর্শের কর্ণধার, জ্ঞানশহরের দরজা বেলায়তের অধিপতি মাওলা আলী’র (🙂 মহান ব্যক্তিত্যের সঠিক মূল্যায়ন না করার কারনে আজ মুসলমানজাতি অধ:পতনের চরম পর্যায়ে অবস্থান করেও বেখবর। তাই অভিভাবক আলী’র আনুগত্য অপরিহার্য। মুসলিম উম্মাহ ঐক্য গড়ে তোলার জন্য পবিত্র বেলায়তের অধিপতি মাওলা আলীর (🙂 বলয়ে অবস্থান নিয়ে ঐক্য গড়ে তুলা ব্যতিত অন্য কোনো উপায় নেই।

বিশিষ্ট আহলে বায়েত গবেষক শাহজাহান আলী খান আলোচনায় উপরোক্ত বিষয় আলোচনা করেন। পরিষদের আহ্বায়ক মাওলানা নোমান রেজা ও সওকত আলী রুম্মানও একই অভিমত সমর্থন করে ঐক্যের আহবান জানান। এতে আলোচনা করেন আল্লামা নোমান রেজা, মোহাম্মদ মিনহাজ চৌধুরী, শাহজান আলী খান ও আবদুল হাকীম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন নিসা একাডেমির নবীন বরণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধরোটারির বার্ষিক অধিবেশন উপলক্ষে চিটাগং জোনের ইন্টারসিটি মিটিং