একমাত্র সাহাবী যিনি পবিত্র কাবার ভেতরে জন্মগ্রহণ করেছেন এবং নবী করীমের (দ.) সোহবতে বেড়ে উঠেছেন তিনি শাহেন শাহে বেলায়ত মাওলায়ে কায়েনাত হযরত মাওলা আলী (রা.)। সুফি তরিকা সমূহের প্রধান পুরুষ ও সর্বোচ্চ আধ্যাত্মিক জ্ঞানের কেন্দ্রবিন্দু হচ্ছেন হযরত মাওলা আলী (রা.)। তিনি খাইবার যুদ্ধে অনন্য বীরত্ব প্রদর্শন করেন। প্রায় সব যুদ্ধে রাসূল পাক (দ.) এর সাথে ছিলেন। তাঁর অপরিসীম বীরত্ব, জ্ঞান ও ন্যায়বিচারের জন্য ‘শেরে খোদা’ উপাধিতে ভূষিত হন।
সম্প্রতি আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রাম কুলগাঁও আল আমিন হাশেমী দরবারের আহসান মঞ্জিলে হযরত মাওলা আলী (রা.) এর শাহাদাত দিবস উপলক্ষে আয়োজিত সভায় আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন শাহজাদা হাফেজ মাওলানা কাযী খালেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী। আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম লালিয়াহাট হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা হাফেজ মুহাম্মদ আজিজুল হক হোসাইনী, হাটহাজারী ছিপাতলী বহুমুখী কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা মুহাম্মদ ফখরুদ্দীন আল কাদেরী, আল্লামা হাফেজ শিব্বির আহমদ উসমানী ও মাওলানা আব্দুল আল নিশান। প্রেস বিজ্ঞপ্তি।










