চন্দনাইশস্থ ছালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান বেলালী (৭২) গতকাল সকাল ১১ টায় চন্দনাইশ হাসানদন্ডি গ্রামে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। ইন্তেকালে তিনি ১ ছেলে, আত্মীয়–স্বজন, অসংখ্য ছাত্র, ছাত্রী, গুণগ্রাহী রেখে যান। শুক্রবার বাদে মাগরিব মরহুমের নামাজে জানাজা শেষে সামাজিক কবর স্থানে দাফন করা হয়। মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, আল্লামা মুফতি অধ্যক্ষ আহমদ হোসাইন আলকাদেরী, অ্যাডভোকেট জিএম শাহাদত হোসাইন মানিক, দোহাজারি পৌরসভার মেয়র মুহাম্মদ লোকমান হাকিম, মুহাম্মদ জসিম উদ্দীন চৌধুরী, মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আলকাদেরী, মাওলানা মুহাম্মদ মনছুরুল আলম, মাওলানা মুহাম্মদ শফিকুল্লাহ হালেমী, মাস্টার মুহাম্মদ এনামুল হক, মাওলানা ক্বারী মুহাম্মদ দিদারুল আলম চৌধুরী, শাহজাদা আবদুল হাই মুহাম্মদ আসাদুজ্জমান খান, মুহাম্মদ আরকান, মুহাম্মদ ইমরান, মুহাম্মদ ওসমান গণি, মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













