গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলার সহ–দাওয়াতে খায়র সম্পাদক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলার সহ–সাংগঠনিক চর–বরমা গ্রামস্থ মুহাম্মদ শামসুল আলমের ২য় পুত্র মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম (৪২) গতকাল শনিবার ভোর ৪ টায় চট্টগ্রামস্থ একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। তিনি মা, স্ত্রী, সন্তান, ভাই–বোনসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে যান। শনিবার বাদে জোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স.উ.ম আবদুস সামাদ, আনজুমানের ফাইন্যান্স সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ কমর উদ্দীন সবুর, মূখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল, মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, জিএম শাহাদত হোসাইন মানিক, মুহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার, শেখ মুহাম্মদ সালাহ উদ্দীন, মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম আলকাদেরী, মুহাম্মদ আলী হোসাইন, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মুহাম্মদ ফয়েজ উল্লাহ খতিবি, মাওলানা ড. মুহাম্মদ আমিন উল্লাহ। মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ মোজাম্মেল হক তালুকদার, ডা. কলিম উদ্দীন, মাওলানা মুহাম্মদ মিজানুল হক, মুহাম্মদ মোরশেদুল আলম শিকদার টিপু, ফোরকান সওদাগর, মুহাম্মদ ফেরদৌস আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
মাওলানা মুহাম্মদ আবদুল মতিন, মুহাম্মদ জসিম সওদাগর, মুহাম্মদ জাহেদুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











