মাওলানা মুহাম্মদুল্লাহ ফিরোজ ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সভাপতি মাওলানা নোমান, সা. সম্পাদক জিয়াউল হক | শনিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

পেকুয়া উপজেলার পশ্চিম টইটং এলাকায় সমাজসেবা, মানবকল্যাণ ও পারিবারিক ঐক্য জোরদারের লক্ষ্যে গঠিত ‘অধ্যক্ষ মাওলানা মুহাম্মদুল্লাহ ফিরোজ ফাউন্ডেশন’এর পূর্ণাঙ্গ কমিটি (২০২৬২০২৮ সেশন) গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে মনোনিত হয়েছেন মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম। সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনিত হয়েছেন হাফেজ মাওলানা মুহাম্মদ নোমান, সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউল হক শফিকী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শুয়াইব আরমান, অর্থ সম্পাদক তাশফিকুর রহমান ছিদ্দিকী, অফিস সম্পাদক মুহাম্মদ আবু ওবাইদা, প্রচার সম্পাদক মিশকাতুর রহমান গালিব এবং প্রকাশনা সম্পাদক হিসেবে মুশফিকুর রহমান ছিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। নবনির্বাচিত দায়িত্বশীলরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ ব্যবসায়ীকে জরিমানা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ২ ড্রাম চোলাইমদসহ সিএনজি চালক আটক