বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক, উপমহাদেশে মুসলিম সাংবাদিকতার পথিকৃৎ, প্রখ্যাত সাহিত্যিক, রাজনীতিবিদ ও কদম মোবারক মুসলিম এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী’র ৭২ তম মৃত্যুবার্ষিকী আজ। চট্টগ্রাম তথা বাংলাদেশের বরেণ্য এই মহান মনীষীর মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যে পালনকল্পে নগরীর মোমিন রোডস্থ কদম মোবারক মুসলিম এতিমখানার উদ্যোগে দিনব্যাপী এতিমখানার মাঠ প্রাঙ্গণে নেয়া হয়েছে বিবিধ কর্মসূচি।
এদিন বাদে ফজর পবিত্র কোরআন খতম, কবরে পুস্পস্তবক অর্পণ, বিকেল ৪ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন এবং সভাপতিত্ব করবেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মাসুদ কামাল।
স্মরণানুষ্ঠানে আগ্রহীদের যথাসময় উপস্থিত থাকার জন্য কদম মোবারক মুসলিম এতিমখানা’র সুপারিন্টেন্ডেন্ট আবুল কাশেম বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।














