চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ফজু মিয়াজির চর নিবাসী মাওলানা এনামুল হক (রহ.) গতকাল শুক্রবার দুপুর সোয়া ১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি প্রায় ৩ যুগ পদুয়া হেমায়াতুল ইসলাম মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি কিছুকাল দরবেশ কাটা মাদ্রাসাসহ বেশ কয়েকটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার সঙ্গে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল রাত সাড়ে ৮টায় ফজু মিয়াজির চর মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।












