মহেশখালী-কক্সবাজার রুটে নতুন সি-ট্রাক, কুতুবদিয়ায় ফেরি চালুর উদ্যোগ

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৮:৪৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের দুটি উপকূলীয় দ্বীপাঞ্চল মহেশখালী ও কুতুবদিয়ার নৌপথে যাত্রীসেবা সহজতর করতে মহেশখালীকক্সবাজার ফেরিঘাটে নতুন আরও একটি সিট্রাক সংযোজন এবং কুতুবদিয়ামগনামা রুটে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মহেশখালীকুতুবদিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ জানান, এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মুহাম্মদ সেলিম উল্লাহ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সঙ্গে ঢাকায় নিজস্ব কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি ।

সাক্ষাৎকালে মহেশখালীকক্সবাজার নৌপথে যাত্রীসেবার মান বৃদ্ধি ও যাতায়াত সহজ করতে আরও একটি সিট্রাক সংযোজন, বিদ্যমান ট্রিপের পাশাপাশি সকাল ও বিকালে আরও ২৩টি ট্রিপ চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। অপরদিকে কুতুবদিয়ামগনামা রুটে যাত্রী ও যানবাহন পারাপারের সুবিধার্থে ফেরি সার্ভিস চালুর বিষয়টিও তুলে ধরা হয়েছে।

তিনি জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে মহেশখালীকঙবাজার নৌপথে দ্রুত নতুন একটি সিট্রাক সংযোজন এবং ট্রিপ সংখ্যা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অধীনস্থ কর্মকর্তাদের নির্দেশনা দেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান। তিনি জানান, এছাড়া কুতুবদিয়ামগনামা নৌরুটে ফেরি সার্ভিস চালুর বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। প্রস্তাবিত এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মহেশখালী ও কুতুবদিয়ার বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধলামায় ১ হাজার ৯৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড
পরবর্তী নিবন্ধআহত যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৪