মহেশখালীর শীর্ষ ডাকাত লম্বা তারেক দুই সহযোগীসহ গ্রেপ্তার

ফেসবুকে অবৈধ অস্ত্র প্রদর্শন

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৯:০১ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসা মহেশখালীর কালারমার ছড়ার শীর্ষ ডাকাত মোহাম্মদ তারেককে (২২) দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। গত সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে কালারমার ছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনার উত্তরপশ্চিমে ষাইট্টা ঘোনা নামক চিংড়ি ঘেরের একটি ঝুপড়ি ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক। এ সময় তার কাছ একটি দেশীয় একনলা বন্দুক, দুটি এলজি, তিন রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। গ্রেপ্তার অপর দুজন হলেন মোহাম্মদ ফারুক (১৯) ও সালাহউদ্দিন (২৬)

মঙ্গলবার দুপুরে থানায় সংবাদ সম্মেলনে ওসি জানান, সম্প্রতি ফেসবুকে অবৈধ অস্ত্র প্রদর্শন করে আলোচিত কালারমার ছড়ার দুই সন্ত্রাসী আনছার ও তারেককে গ্রেপ্তার করতে দীর্ঘদিন ধরে নানা কৌশলে অভিযান চালিয়ে আসছিল মহেশখালী থানা পুলিশ। ২৯ আগস্ট রাতে কঙবাজার থেকে অপর দুজন সহযোগীসহ আনছারকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হলেও লম্বা তারেক ছিল ধরাছোঁয়ার বাইরে। অবশেষে সোমবার তাকেও অপর দুই সহযোগীসহ গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত তারেক ছামিরা ঘোনা এলাকা রসুর পুত্র। তার বিরুদ্ধে ১টি হত্যা ও ৪টি অস্ত্র মামলাসহ ১০টি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন মেডিকেল কলেজে সেমিনার
পরবর্তী নিবন্ধউত্তরা মোটর্স লিমিটেডের বার্ষিক ডিলার কনফারেন্স