মহেশখালীতে ভ্রাম্যমাণ আদালতে মাংসের দোকানে জরিমানা

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

মহেশখালীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে মাংসের দোকানে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার এ অভিযান পরিচালিত হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, পবিত্র শবে কদর উপলক্ষে মহেশখালী উপজেলার গোরকঘাটা বাজার এবং বড় মহেশখালী নতুন বাজারে গরু, মহিষ ও খাসীর গোশতের দোকানে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত মূল্যে গোশত বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর বিভিন্ন ধারায় মোট ০৪ টি পৃথক মামলায় মোট ১৬,০০০ অর্থ দন্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক রূপম কান্তি পাল। বিক্রেতারা যাতে অতিরিক্ত মূল্যে গরু বা মহিষের গোশত বিক্রয় না করেন সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকিডনি রোগ বিভাগে যুক্ত হল আরও ৪ ডায়ালাইসিস মেশিন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে দুই কাপড়ের দোকানকে ৭০ হাজার টাকা জরিমানা