মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ১৪ মার্চ, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

মহেশখালীতে জায়গা সংক্রান্ত বিরোধীদের জেরে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নিহত ব্যক্তির নাম নেছার আলম (৫২)। গতকাল নিহতের পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, গত ৪ মার্চ রাত আনুমানিক ২টায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের ঘোনার পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এতে নেছার আলম, কফিল উদ্দিন, সবুর খান ও বাবুল প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। এসময় হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গতকাল নেছারের মৃত্যু হয়।

মহেশখালী থানার ওসি বলেন, শাপলাপুরের এক ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১৪ বসতঘর পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধটানা ৪৯ দিন জামাতে নামাজ পড়ে বাই সাইকেল পেল ২৫ শিক্ষার্থী