মহেশখালীতে অদক্ষ চালকের বেপরোয়া গতির টমটম চাপায় পাঁচ বছরের এক শিশু কন্যা নিহত হয়েছে। নিহত শিশুটির নাম আল আকসা। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার গোরকঘাটা–জনতা বাজার সড়কের কালারমার ছড়া ইউনিয়নের আঁধার ঘোনায় দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি উক্ত গ্রামের ওসমান গণির মেয়ে।
এলাকাবাসী জানান, শিশু কন্যা আল আকসা তার বাড়ি থেকে সামান্য দূরে আঁধার ঘোনা রশিদিয়া হেফজখানায় পড়ুয়া তার ভাইয়ের জন্য ভাত নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে রাস্তা পারাপারের সময় আঁধারঘোনা টেক নামক স্থানে বেপরোয়া গতির একটি টমটম শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, গতরাতে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করে নিহতের পরিবারকে ৬০ হাজার টাকায় দফারফা করে নগদ ১০ হাজার টাকা প্রদানের মাধ্যমে সমাধা করা হয়েছে।










