মহিউদ্দিন চৌধুরীর বড় ভাই মইনউদ্দিন চৌধুরীর ইন্তেকাল

| বুধবার , ৬ জানুয়ারি, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

সাবেক মেয়র আলহাজ এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ভাই মইনউদ্দিন চৌধুরী (৮২) গতকাল মঙ্গলবার দুপুর ২টা ৩১ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিনপুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বাদ এশা চশমা হিলস্থ শেখ ফরিদ জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় নগর যুবলীগের আহবায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, নগর আওয়ামী লীগের সদস্য সৈয়দ আমিনুল হক, মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধসোনার দাম বাড়ল ভরিতে ১৯৮৩ টাকা
পরবর্তী নিবন্ধনানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন